শনিবার, ২৫ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাতীয়

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল প্যারটফিশ

বঙ্গোপসাগরে বিরল প্যারটফিশ ধরা পড়েছে, যা সচরাচর দেখা যায় না।

বঙ্গোপসাগরে ধরা পড়ল বিরল প্যারটফিশ

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির একটি প্যারটফিশ। স্থানীয়দের মধ্যে মাছটি দেখতে মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্রের আড়তে ভিড় জমে যায়।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে চরমোন্তাজের এফবি ভাই ভাই ট্রলারে ধরা পড়া মাছটির ওজন প্রায় ৭০০ গ্রাম। পরে নিলামে এটি ৩ হাজার টাকায় কিনে নেন আড়তের মালিক। বাবুল মাতুব্বর মাঝির নেতৃত্বে ১৭ জন জেলে দুই দিন আগে বঙ্গোপসাগরের পায়রা বন্দরের শেষ বয়া সংলগ্ন গভীর সমুদ্রে মাছ ধরতে যান।

জাল তোলার সময় ইলিশ, পোয়া ও অন্যান্য মাছের সঙ্গে বিরল এ প্যারটফিশটিও ধরা পড়ে। জেলে বাবুল মাতুব্বর বলেন, ‘এর আগে আমাদের জালে কখনো এমন মাছ ধরা পড়েনি। প্রথমবার দেখলাম।’

ফয়সাল ফিশের পক্ষ থেকে জানানো হয়, মাছটি বিক্রির জন্য চট্টগ্রামে পাঠানো হবে এবং ইতোমধ্যে বরফ দিয়ে সংরক্ষণ করা হয়েছে।

ডব্লিউসিএস ও ওয়ার্ল্ডফিশের সমন্বয়ে বাস্তবায়িত ‘সুস্থ সাগর’ প্রকল্পের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান জানান, মাছটি স্থানীয়দের বর্ণনা ও নমুনা অনুযায়ী স্ক্যারুস জুফার হওয়ার সম্ভাবনা বেশি।

তিনি জানান, সাধারণত প্রবালপ্রাচীর ও পাথুরে সামুদ্রিক এলাকায় বসবাস করলেও খাদ্যের সন্ধান, প্রজনন কিংবা সমুদ্রস্রোতের কারণে এরা গভীর সমুদ্রে চলে আসে।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘এ ধরনের মাছ বাংলাদেশের জলসীমায় খুবই বিরল। আমাদের উপকূলে এ প্রজাতির মাছ সচরাচর দেখা যায় না।’

বিজ্ঞাপন