সোমবার, ০৬ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

সাতক্ষীরায় গাছের চারা ও সার বিতরণে দুর্নীতি তদন্ত শুরু

সাতক্ষীরায় গাছের চারা ও সার বিতরণে দুর্নীতি তদন্ত শুরু হয়েছে।

সাতক্ষীরায় গাছের চারা ও সার বিতরণে দুর্নীতি তদন্ত শুরু

সাতক্ষীরা সদর উপজেলায় সরকারের বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় গাছের চারা ও সার বিতরণে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। যমুনা টেলিভিশনে সংবাদ প্রচারের পর ঢাকা কৃষি সম্প্রসারণ অধিদফতর কৃষি কর্মকর্তা আবু সাঈদ শুভ্রকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে।

আঞ্চলিক কার্যালয়ের প্রধান রফিকুল ইসলাম জানান, খুলনা আঞ্চলিক কার্যালয় থেকে তিন সদস্যের একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, কৃষকদের জন্য নির্ধারিত ৬শ টাকা মূল্যের ১৫০ কেজি গোবর জৈব সারের বদলে ৪৮০ টাকা মূল্যের কোম্পানির জৈব সার বিতরণ করা হয়েছে।

এছাড়া, ৫০ টাকা মূল্যের বাঁশের খুঁটির পরিবর্তে ১০ থেকে ২০ টাকা মূল্যের বাঁশের খুঁটি বিতরণ করা হয়েছে। এতে কয়েক লাখ টাকার দুর্নীতি হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে।

যমুনা টেলিভিশনে গত ১ জুলাই এই সংক্রান্ত সংবাদ প্রচারিত হওয়ার পর অভিযুক্ত কৃষি কর্মকর্তা আবু সাঈদ শুভ্র আত্মরক্ষার চেষ্টা করছেন। তিনি বিভিন্ন তদবিরে লিপ্ত রয়েছেন বলে জানা গেছে।

বিজ্ঞাপন