বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
বগুড়ার ট্রেনের ক্যান্টিনে ধর্ষণের অভিযোগে মামলা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে নারীর ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১ গাজায় যুদ্ধবিরতি উপেক্ষা করে ইসরায়েলি হামলা, ২ ফিলিস্তিনি নিহত গাজায় ইসরায়েলি হামলায় ২ ফিলিস্তিনি নিহত, যুদ্ধবিরতি উপেক্ষা রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভে নিহত ১২ চীন ও নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ১০০০ পার নেপাল ও তিব্বতে আকস্মিক বন্যায় প্রাণহানি বেড়ে ৯৫৫ শাহজালাল বিমানবন্দরে দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত নেপাল-তিব্বত সীমান্তে বন্যায় ৯০০ নিহত, ৫০০০ নিখোঁজ ইরান-জর্দান ও ইউএইতে হামলা: মার্কিন আক্রমণের প্রতিশোধ
জাতীয়

সাতক্ষীরার কৃষি কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজ, অভিযোগ দুর্নীতির

সাতক্ষীরার কৃষি কর্মকর্তাকে গাছের চারা বিতরণে দুর্নীতির অভিযোগে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।

সাতক্ষীরার কৃষি কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজ, অভিযোগ দুর্নীতির

গাছের চারা বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সাতক্ষীরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ শুভ্রকে স্ট্যান্ড রিলিজ করেছে কৃষি সম্প্রসারণ অধিদফতর। বৃহস্পতিবার (১৬ জুলাই) অধিদফতরের মহাপরিচালক মো. আব্দুর রহিম স্বাক্ষরিত পত্রে এ আদেশ জারি করা হয়।

আদেশে উল্লেখ করা হয়েছে যে, আগামী ২২ তারিখের মধ্যে তাকে সিলেট জেলার জকিগঞ্জ উপজেলায় যোগদান করতে হবে। আবু সাঈদ শুভ্র ১৬ জুন সাতক্ষীরা সদর উপজেলায় কৃষি কর্মকর্তা হিসেবে যোগদান করেন।

স্থানীয় কৃষকদের অভিযোগ, ২৯ জুন সরকারের বৃক্ষরোপন কর্মসূচির আওতায় গাছের চারা বিতরণের সময় তিনি অনিয়ম করেন। ৫০ টাকা মূল্যের প্রতি পিস বাঁশের খুঁটি বিতরণের কথা থাকলেও তিনি ১০ থেকে ২০ টাকা মূল্যের খুঁটি বিতরণ করেন। একইভাবে, ৬শ টাকার গোবর জৈব সার পরিবর্তে ৪৮০ টাকা মূল্যের কোম্পানীর সার বিতরণ করেন।

এই প্রকল্পের আওতায় ১২শ কৃষকের মাঝে গাছের চারা বিতরণের মাধ্যমে কয়েক লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ১ জুলাই যমুনা টেলিভিশনে এ বিষয়ে প্রতিবেদন প্রচারের পর কৃষি সম্প্রসারণ অধিদফতর ঘটনার তদন্ত শুরু করে। তদন্তের পরেই এই কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।

বিজ্ঞাপন