শনিবার, ১৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
ইরানে মার্কিন বিমান হামলা অব্যাহত, নিহত ৩ ও আহত ১২ ইরানে মার্কিন হামলায় নিহত ৩৫, নতুন দফার আক্রমণের প্রস্তুতি মিয়ানমার উপকূলে নৌকাডুবিতে ৫০০ রোহিঙ্গার মৃত্যুর আশঙ্কা মিয়ানমারের উপকূলে নৌকা ডুবির ঘটনায় ৫০০ জনেরও বেশি নিহতের আশঙ্কা চট্টগ্রামে লবণ কারখানায় আগুনে ১০ শ্রমিক দগ্ধ, ৫ জনের অবস্থা গুরুতর যুক্তরাষ্ট্রের নতুন হামলা, ইরান গোলাবারুদে প্রতিশোধ নিচ্ছে মিয়ানমার উপকূলে নৌকাডুবি, ৫ শতাধিক রোহিঙ্গার মৃত্যু আশঙ্কা উত্তরায় বাসচাপায় বিশ্বকাপ খেলা দেখে ফেরার পথে ২ সাংবাদিক নিহত উত্তরায় সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিক নিহত মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যা
জাতীয়

জাতীয় যুব দিবস ১ নভেম্বর ও আন্তর্জাতিক যুব দিবস ১২ আগস্ট উদযাপন

জাতীয় যুব দিবস ১ নভেম্বর এবং আন্তর্জাতিক যুব দিবস ১২ আগস্ট পালনের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা।

জাতীয় যুব দিবস ১ নভেম্বর ও আন্তর্জাতিক যুব দিবস ১২ আগস্ট উদযাপন

জাতীয় যুব দিবস আগামী ১ নভেম্বর এবং আন্তর্জাতিক যুব দিবস ১২ আগস্ট পালনের সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে সচিবালয়ের জনপ্রশাসন সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে প্রতিবছর ১ নভেম্বর ‘জাতীয় যুব দিবস’ এবং ১২ আগস্ট ‘আন্তর্জাতিক যুব দিবস’ উদযাপন করা হতো।

অন্তর্বর্তী সরকারের সময় উপদেষ্টা পরিষদের বৈঠকে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস একত্রে উদযাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ২০২৫ সালে উভয় দিবস একত্রে উদযাপনের সময় বর্ষাকালে পড়ায় বৃষ্টির কারণে যুব র‍্যালি, যুব সমাবেশ এবং যুব মেলা সফলভাবে অনুষ্ঠিত হয়নি।

এই কারণে যুব উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন ও বিক্রয় করতে সমস্যার সম্মুখীন হন। জাতীয় যুব দিবস ছাড়া অন্য সময়ে যুব মেলার আয়োজন করা হলে কাঙ্ক্ষিত জনসম্পৃক্ততা ও বাণিজ্যিক সাফল্য অর্জিত হয় না।

জাতীয় যুব দিবস সরকারি অর্থায়নে উদযাপিত হলেও আন্তর্জাতিক যুব দিবস সাধারণত সরকারি, বেসরকারি সংস্থা এবং উন্নয়ন সহযোগীদের সহযোগিতায় পালিত হয়ে থাকে।

এ অবস্থায় মন্ত্রিসভা জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস ১২ আগস্ট একত্রে উদযাপনের পরিবর্তে পৃথকভাবে উদযাপনের প্রস্তাব অনুমোদন করেছে।

বিজ্ঞাপন