শনিবার, ১৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
ইরানে মার্কিন হামলায় নিহত ৩৫, নতুন দফার আক্রমণের প্রস্তুতি মিয়ানমার উপকূলে নৌকাডুবিতে ৫০০ রোহিঙ্গার মৃত্যুর আশঙ্কা মিয়ানমারের উপকূলে নৌকা ডুবির ঘটনায় ৫০০ জনেরও বেশি নিহতের আশঙ্কা চট্টগ্রামে লবণ কারখানায় আগুনে ১০ শ্রমিক দগ্ধ, ৫ জনের অবস্থা গুরুতর যুক্তরাষ্ট্রের নতুন হামলা, ইরান গোলাবারুদে প্রতিশোধ নিচ্ছে মিয়ানমার উপকূলে নৌকাডুবি, ৫ শতাধিক রোহিঙ্গার মৃত্যু আশঙ্কা উত্তরায় বাসচাপায় বিশ্বকাপ খেলা দেখে ফেরার পথে ২ সাংবাদিক নিহত উত্তরায় সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিক নিহত মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহাঙ্গীরকে হত্যা ইরানে নতুন করে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র
জাতীয়

শ্রীমঙ্গলে ওয়ালটন ক্যাবলসের বার্ষিক ডিলার কনফারেন্স অনুষ্ঠিত

শ্রীমঙ্গলে ওয়ালটন ক্যাবলসের বার্ষিক ডিলার কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে, এতে তিন শতাধিক ডিলার অংশ নেন।

শ্রীমঙ্গলে ওয়ালটন ক্যাবলসের বার্ষিক ডিলার কনফারেন্স অনুষ্ঠিত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অনুষ্ঠিত হলো দেশের ইলেকট্রনিকস ও ইলেকট্রিক্যাল খাতের সুপারব্র্যান্ড ওয়ালটন ক্যাবলসের ‘বার্ষিক ডিলার কনফারেন্স-২০২৬’।

‘রাইজ টুগেদার’ স্লোগানে আয়োজিত এই সম্মেলনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে তিন শতাধিক ডিলার ও বিক্রয় প্রতিনিধি অংশগ্রহণ করেন। বুধবার সন্ধ্যায় শ্রীমঙ্গলের পাঁচ তারকা হোটেল গ্র্যান্ড সুলতানে কনফারেন্সের উদ্বোধন করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম এবং পরিচালক নিশাত তাসনিম শুচি।

উদ্বোধনী বক্তব্যে এস এম মাহবুবুল আলম বলেন, ‘আপনারাই হচ্ছেন ওয়ালটন ক্যাবলসের বড় শক্তি। আপনাদের মাধ্যমে ওয়ালটনের তৈরি বিশ্বমানের ও নিরাপদ ক্যাবলস গ্রাহকদের কাছে পৌঁছে যাচ্ছে।’ তিনি জানান, নিরাপদ আবাসন ও স্থাপনার ক্ষেত্রে ক্যাবলসের গুরুত্ব অপরিসীম।

নিশাত তাসনিম শুচি বলেন, ‘আপনাদের অক্লান্ত শ্রম ও প্রচেষ্টায় দ্রুত এগিয়ে যাচ্ছে ওয়ালটন ক্যাবলস।’ তিনি উল্লেখ করেন, ওয়ালটন ক্যাবলস বর্তমানে ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ইয়েমেন, নেপাল ও ভুটানসহ বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে।

সম্মেলনে চলতি বছর বিক্রিতে ধারাবাহিক প্রবৃদ্ধি অর্জনে বিশেষ অবদান রাখায় অর্ধশতাধিক পরিবেশককে পুরস্কৃত করা হয়। এছাড়া আকর্ষণীয় র‍্যাফেল ড্র এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘটে।

বিজ্ঞাপন