শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

স্থানীয় নির্বাচন জানুয়ারিতে শুরু হওয়ার সম্ভাবনা: ইসি

স্থানীয় নির্বাচন জানুয়ারিতে শুরু হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।

স্থানীয় নির্বাচন জানুয়ারিতে শুরু হওয়ার সম্ভাবনা: ইসি

স্থানীয় সরকার নির্বাচন আগামী বছরের জানুয়ারিতে শুরু হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার। আজ নির্বাচন কমিশনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ তথ্য জানান।

ইসি আনোয়ারুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা থাকায় নভেম্বর ও ডিসেম্বর মাসে নির্বাচন আয়োজন করা সম্ভব হবে না। তিনি আশা প্রকাশ করেন যে, পরীক্ষাগুলি শেষ হলে জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে।

তিনি আরও জানান, স্থানীয় নির্বাচন নিয়ে সরকারের সাথে চিঠি চালাচালির প্রয়োজন হয় না এবং নির্বাচন উপযোগীর তালিকা চাওয়া হয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পাবলিক পরীক্ষায় যুক্ত থাকায় এই সময় নির্বাচনের আয়োজন করা কঠিন। তাই বাস্তবতার নিরিখে নির্বাচনের তারিখ পরিবর্তন করা হয়েছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন