সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

স্থানীয় নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী

স্থানীয় সরকারের নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

স্থানীয় নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি আজ রোববার সকালে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান।

সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে বাংলাদেশ নিযুক্ত সুইস রাষ্ট্রদূতের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর গণমাধ্যমের সঙ্গে আলাপ করেন প্রতিমন্ত্রী।

মীর শাহে আলম বলেন, "নির্বাচনের বিধিমালা এবং প্রার্থীদের যোগ্য-অযোগ্যতা তৈরি করার দায়িত্ব নির্বাচন কমিশনের।" তিনি আরও জানান, নির্বাচন কমিশন আইন ও শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা নিয়ে সিদ্ধান্ত নেবে যে এমপিওভুক্ত শিক্ষকরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন কি না।

প্রতিমন্ত্রী উল্লেখ করেন, "যদি নির্বাচন কমিশন মনে করে, তাহলে আইনটা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠালে স্থানীয় সরকার মন্ত্রণালয় আইন মন্ত্রণালয়ের সাথে আলোচনা করবে।" তিনি জামায়াতের বিষয়ে বলেন, "জামায়াত যদি সরকারের ওপর দায় চাপায় তা গ্রহণযোগ্য হবে না।"

বিজ্ঞাপন