রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

উত্তরখানে গোপন মিটিং থেকে ৮ যুবলীগ নেতা গ্রেফতার

উত্তরখানে গোপন মিটিং থেকে ৮ যুবলীগ নেতা গ্রেফতার করেছে পুলিশ।

উত্তরখানে গোপন মিটিং থেকে ৮ যুবলীগ নেতা গ্রেফতার

রাজধানীর উত্তরখান থেকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের ৮ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ অভিযান পরিচালিত হয়।

উত্তরখান থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গোপন তথ্যের ভিত্তিতে তালতলা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় গোপনে মিটিং করার সময় যুবলীগের ৮ নেতাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় অজ্ঞাতনামা অন্তত ৩০ জন নেতাকর্মী পালিয়ে যায়। ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এছাড়া বাকিদের গ্রেফতারের অভিযান চলমান রয়েছে।

বিজ্ঞাপন