বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ জানিয়েছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভা-সমাবেশ করার কোনো অধিকার নেই।
১২ সেপ্টেম্বর শনিবার রাতে বিএনপির নতুন স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, "যদি আওয়ামী লীগ সভা-সমাবেশ করে, তাহলে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে।"
তিনি আরও জানান, বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখছে এবং কর্মসূচি পালনকারীদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নিচ্ছে। ইতোমধ্যে কয়েকজনকে আটক করা হয়েছে।
সভায় রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া আসনে উপনির্বাচন নিয়েও আলোচনা হয়েছে। এই আসনের জন্য ১৮ সেপ্টেম্বর মনোনয়ন বোর্ড যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেবে।
এছাড়া, সারাদেশে বিএনপির সাংগঠনিক শূন্য পদগুলো জ্যেষ্ঠতার ভিত্তিতে পদায়নে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান রিজভী।