বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সাক্ষাৎটি বিএনপির গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
বৈঠকে ইইউ রাষ্ট্রদূত রুহুল কবির রিজভীর উদ্দেশে শুভেচ্ছা জানান। উভয় পক্ষ রাজনৈতিক ও চলমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন যে, চলমান উন্নয়ন কাজ আরো গতিশীল হবে।
এছাড়া, বৈঠকে রোহিঙ্গা সমস্যা সমাধান, স্থানীয় নির্বাচন এবং এলডিসি গ্রাজুয়েশনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েও আলোচনা হয়। বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের রাজনৈতিক কর্মকর্তা মিস কামিলা পার্টিকা উপস্থিত ছিলেন।