পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের ক্রসফায়ার নিয়ে বক্তব্যের পর দেশে ফিরে প্রধানমন্ত্রী তারেক রহমান চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। এই তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান।
আজ মঙ্গলবার সচিবালয়ে এক নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেন, সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সমর্থন করে না এবং আইজিপির ক্রসফায়ার শব্দটি ব্যবহারের কারণ ব্যাখ্যা করা হয়েছে। প্রধানমন্ত্রী তার বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
জাহেদ উর রহমান আরও জানান, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন। দেশে ফিরে তিনি ন্যায্য বিচার পাবেন বলে আশা প্রকাশ করেন।
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য দেওয়া বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীকে দাফন করতে বাধা দেওয়ার বিষয়ে মন্তব্য করে তিনি বলেন, যে রাজনৈতিক দল এটি করেছে, তারা তাদের পরিণতি ভোগ করবে।
ভারতের পর শেখ হাসিনার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে সংবাদ সম্মেলনে সরকারের অবস্থান সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সরকার তার অবস্থান থেকে সরে আসেনি এবং ভবিষ্যতেও আসবে না।
গত সোমবার রাজধানীতে এক অনুষ্ঠানে আইজিপি বলেন, 'যেখানে ক্রসফায়ার প্রয়োজন হলে, সরকার যদি অনুমতি দেয় আমরা সেটাই করব।'