রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

জামায়াতের নেতা পরওয়ারের অভিযোগ: আওয়ামী লীগের পুনর্বাসন চায় সরকার

জামায়াতের নেতা মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, আওয়ামী লীগের পুনর্বাসন করতে চাচ্ছে সরকার।

জামায়াতের নেতা পরওয়ারের অভিযোগ: আওয়ামী লীগের পুনর্বাসন চায় সরকার

সরকারের একটি অংশ জামায়াতকে সামাল দেওয়ার জন্য আওয়ামী লীগের পুনর্বাসন করতে চাচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

শনিবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ‘রাসূলুল্লাহ (সা.)-এর শ্রমনীতি: শ্রমজীবী মানুষের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার অনন্য আদর্শ’ শীর্ষক জাতীয় সিরাত সেমিনারে এসব মন্তব্য করেন তিনি।

পরওয়ার বলেন, ‘এ দেশের মাটিতে যেকোনো মূল্যে আওয়ামী লীগের বিচার হতেই হবে।’ তিনি অভিযোগ করেন, শেখ হাসিনাদের সঙ্গে সরকারের কোনো অংশের সংযোগ না থাকলে, দেশের বিভিন্ন জায়গায় নিষিদ্ধ সংগঠন মিছিল করতে পারত না।

তিনি আরও বলেন, পে-স্কেলে এক শ্রেণির মানুষের ভাগ্যের পরিবর্তন হলেও তা দেশের মূল চালিকাশক্তি শ্রমিকদের কল্যাণে আসেনি।

মিয়া গোলাম পরওয়ার ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন ও ইসলামী সমাজ গঠনের সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

বিজ্ঞাপন