জামায়াতে ইসলামী বর্তমানে জামায়াত লীগ হয়ে ফিরে এসেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি আজ বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ শিশু কুঞ্জ স্কুল এন্ড কলেজে এক পরিচিতি সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেন।
রাশেদ খান বলেন, "একাত্তরের ঘাতকরা ও চব্বিশের পরাজিতরা এক হয়ে গেছে। জামায়াত এখন জামায়াত লীগ হয়েছে ফিরে এসেছে।"
তিনি আরও উল্লেখ করেন যে, জামায়াতের আমিরের কারণে বিএনপির সঙ্গে জামায়াতের সম্পর্কের মধ্যে তিক্ততা সৃষ্টি হয়েছে।