বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

শেখ হাসিনা-কাদেরসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ

শেখ হাসিনা ও কাদেরসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে।

শেখ হাসিনা-কাদেরসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ

কক্সবাজারের টেকনাফে কথিত বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে কাউন্সিলর একরামুল হক হত্যার অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ১১ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ এই শুনানি হওয়ার কথা রয়েছে। মামলায় গ্রেফতার আছেন কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদি, ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদ, ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব আলম ও র‍্যাবের সাবেক মহাপরিচালক কর্নেল আনোয়ার লতিফ খান। তাদের আদালতে হাজির করা হয়েছে।

এছাড়া, পলাতক আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদসহ ৭ জন। পলাতক আসামিদের পক্ষে ইতোমধ্যে আইনজীবী নিয়োগ দিয়েছে সরকার।

প্রসিকিউশনের অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ২০১৮ সালের ২৬ মে রাত সাড়ে ১০টার দিকে একরামুল হককে তুলে নিয়ে বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে হত্যা করা হয়।

বিজ্ঞাপন