মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

মানবতাবিরোধী অপরাধে ৭ নেতার রায় মঙ্গলবার ঘোষণা

মানবতাবিরোধী অপরাধে ৭ নেতার রায় আগামীকাল ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

মানবতাবিরোধী অপরাধে ৭ নেতার রায় মঙ্গলবার ঘোষণা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামীকাল মঙ্গলবার মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত নেতার বিরুদ্ধে রায় ঘোষণা করবে। এই মামলায় কাদের, পরশ, সাদ্দামসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

রাষ্ট্রপক্ষ সর্বোচ্চ সাজার প্রত্যাশা করছে। তবে আসামিপক্ষে রাষ্ট্র-নিযুক্ত আইনজীবীরা দাবি করেছেন যে, অপরাধের যথেষ্ট প্রমাণ নেই।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এ প্রায় সাত মাস ধরে চলমান বিচারকাজে ওয়াবদুল কাদের, বাহাউদ্দিন নাছিম, মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের ফজলে শামস পরশ, মাইনুল হোসেন নিখিল, ছাত্রলীগের সাদ্দাম হোসেন এবং শেখ ওয়ালি আসিফ ইনানের বিচার করা হচ্ছে।

এই নেতাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, জুলাই আন্দোলনের সময় নিজেদের কর্মীদের দিয়ে হামলা চালানো, আগ্নেয়াস্ত্র ব্যবহার করে হত্যাকাণ্ডসহ বিভিন্ন অপরাধের।

পলাতক সাত আসামির বিরুদ্ধে ২৮ জন সাক্ষ্য দিয়েছেন। প্রসিকিউশন দাবি করেছে, সব অভিযোগ প্রমাণিত হয়েছে এবং সর্বোচ্চ সাজা চেয়েছে। অন্যদিকে, আসামিদের আইনজীবীরা বলেছেন, হত্যাযজ্ঞের মূল নির্দেশদাতা তখনকার সরকারপ্রধান ছিলেন এবং এই সাত আসামির বিরুদ্ধে যথেষ্ট তথ্য-প্রমাণ নেই।

বিজ্ঞাপন