সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৭২ হাওয়াইয়ের দিকে এগোচ্ছে হারিকেন ‘লালা’, জরুরি অবস্থা ঘোষণা ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৫১, আহত শতাধিক ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে ৫১ জনের মৃত্যু, হাজারো মানুষ বাস্তুচ্যুত ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৭, ১৫০ ভবন ধসে পড়েছে চট্টগ্রামে গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, ফেরদৌস স্টিলের কার্যক্রম স্থগিত ভার্জিনিয়ায় বিশ্ববিদ্যালয়ে গুলিতে পাঁচজন আহত ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৩৮ জন দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় সাতজন নিহত, হামলা বাড়ছে ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা ২০
রাজনীতি

যুবলীগ-ছাত্রলীগ নেতাদের মানবতাবিরোধী অপরাধের বিচার শেষ হতে পারে কাল

যুবলীগ ও ছাত্রলীগ নেতাদের মানবতাবিরোধী অপরাধের বিচার আগামীকাল শেষ হতে পারে।

যুবলীগ-ছাত্রলীগ নেতাদের মানবতাবিরোধী অপরাধের বিচার শেষ হতে পারে কাল

যুবলীগ ও ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়া আগামীকাল সোমবার শেষ হতে পারে। আজ রোববার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রসিকিউশন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর এম ইচ তামিম উল্লেখ করেন, "দণ্ডিত শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার সাথে যুবলীগ-ছাত্রলীগ নেতাদের বিচার শেষের কোনো সম্পর্ক নেই।" তিনি জানান, কাল সাতজন আসামির বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শেষ হতে পারে। আসামিদের মধ্যে রয়েছেন ওবায়দুল কাদের, বাহাউদ্দিন নাসিম, আলী আরাফাত, ফজলে শামস পরশ, মাইনুল হাসান নিখিল, সাদ্দাম হোসেন ও ইনান।

এই মামলায় যুক্তি-তর্ক উপস্থাপন করবে আসামি পক্ষ। এর মধ্য দিয়ে বিচার প্রক্রিয়া সম্পন্ন হবে এবং এরপর রায়ের অপেক্ষায় থাকতে হবে। গণঅভ্যুত্থানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় এই মামলা দায়ের করা হয়েছে।

এদিকে, রোববার শাপলা চত্বরে হত্যা মামলায় গ্রেপ্তার ৯ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। আসামিদের মধ্যে সাবেক মন্ত্রী দীপু মনি, লতিফ সিদ্দিকী, সাবেক আইজিপি শহীদুল হক, শাহরিয়ার কবির ও দুই সাংবাদিক অন্তর্ভুক্ত রয়েছেন। এছাড়া হাসানুল হক ইনু ও আব্দুর রাজ্জাককে এই মামলায় এখনো গ্রেপ্তার করা হয়নি। আগামী ৩ সেপ্টেম্বর হবে শুনানি।

প্রসিকিউশন জানায়, আওয়ামী লীগ নেতা মাহবুবুল আলম হানিফের বিরুদ্ধে রায় হতে পারে শিগগিরই।

বিজ্ঞাপন