সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৭২ হাওয়াইয়ের দিকে এগোচ্ছে হারিকেন ‘লালা’, জরুরি অবস্থা ঘোষণা ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৫১, আহত শতাধিক ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে ৫১ জনের মৃত্যু, হাজারো মানুষ বাস্তুচ্যুত ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৭, ১৫০ ভবন ধসে পড়েছে চট্টগ্রামে গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, ফেরদৌস স্টিলের কার্যক্রম স্থগিত ভার্জিনিয়ায় বিশ্ববিদ্যালয়ে গুলিতে পাঁচজন আহত ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৩৮ জন দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় সাতজন নিহত, হামলা বাড়ছে ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা ২০
রাজনীতি

বিএনপির ১৮০ দিনের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে উদ্যোগ শুরু

বিএনপি সরকারের ১৮০ দিনের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সামাজিক সুরক্ষা কার্যক্রম শুরু হয়েছে।

বিএনপির ১৮০ দিনের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে উদ্যোগ শুরু

বিএনপি সরকারের ১৮০ দিনের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো সামাজিক সুরক্ষা কার্যক্রম বাস্তবায়ন শুরু হয়েছে। এ ছাড়া বাজেটে বিনিয়োগবান্ধব নানা উদ্যোগও লক্ষ্য করা যাচ্ছে, যা অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের দৃষ্টি আকর্ষণ করেছে।

তবে, অর্থনীতির স্থিতিশীলতা বজায় রাখতে বিদ্যুৎ-জ্বালানি, রাজস্ব বোর্ড ও ব্যাংকসহ বিভিন্ন খাতে গভীর সংস্কার প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হওয়ায় ব্যবসা-বিনিয়োগ ও কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হয়েছে।

নির্বাচনি ইশতেহার অনুযায়ী ১৮০ দিনের কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি, যার মধ্যে রয়েছে মূল্যস্ফীতি মোকাবিলায় নিম্ন আয়ের মানুষের সুরক্ষা, খাল খনন এবং ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের উদ্যোগ।

সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেন, “এটি একটি ভালো উদ্যোগ যে দরিদ্রদের আড়াই হাজার টাকা দেওয়া হচ্ছে। বাজেটে নিত্যপণ্যে করছাড় ও ব্যবসা সহজীকরণের প্রণোদনা বিনিয়োগকেন্দ্রীক।”

ফরেন ইনভেস্টর চেম্বার অব কমার্সের সভাপতি রুপালী হক চৌধুরী জানান, “অর্থনীতি সচল রাখতে বিডা ও এনবিআর সম্মিলিতভাবে কার্যকরী ভূমিকা রাখতে পারলে এফডিআইকে আনা সম্ভব।”

বিসিআই সভাপতি আনোয়ার উল-আলম চৌধুরী বলেন, “অর্থনীতির পুনরুদ্ধার, পুনর্বাসন ও পুনর্গঠন তিন কৌশলে হাঁটলেও সরকার বিদ্যুৎ-জ্বালানি খাতের সংকটে পড়েছে। এতে জনজীবনে ভোগান্তি বেড়েছে।”

বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, “সংকট উত্তরাধিকারসূত্রে এসেছে। উত্তরণে এলএনজি টার্মিনাল স্থাপন ও গ্যাসকূপ খননের মতো পদক্ষেপ নিচ্ছে সরকার।”

জ্বালানির আমদানি নির্ভরতা কমাতে ২০৩০ সালের মধ্যে ২০ শতাংশ নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য বাস্তবায়নে বাজেটে করছাড়ের ব্যবস্থা করা হয়েছে।

বিজ্ঞাপন