বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

জুলাইয়ের গণঅভ্যুত্থান: ক্ষোভের চূড়ান্ত বহিঃপ্রকাশের আলোচনা

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জুলাইয়ের গণঅভ্যুত্থান: ক্ষোভের চূড়ান্ত বহিঃপ্রকাশের আলোচনা

জুলাই হচ্ছে দীর্ঘদিনের সঞ্চিত ক্ষোভের চূড়ান্ত বহিঃপ্রকাশ— এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

রোববার (১৬ আগস্ট) দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ‘জুলাইয়ের চেতনা ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, জুলাই চেতনা হচ্ছে বহুদলীয় গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করা। তিনি আরও জানান, নতুন করে কোন ফ্যাসিবাদের আগমন করতে না পারে সেদিকে নজর রাখা উচিত।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. এস এম আমানুল্লাহ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহ এবং ট্রেজারার প্রফেসর ড. মোঃ নাজমুল হোসাইন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীগণও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন