স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, গত ১৭ বছর ধরে ফ্যাসিষ্ট সরকারের আমলে চিকিৎসা খাতে চরম অবহেলা ও লুটপাট হয়েছে। তিনি রোববার (১৬ আগস্ট) সকালে ঝিনাইদহের মহেশপুর ও কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান।
মন্ত্রী বলেন, "সকল খাতেই লুটপাট হয়েছে, চিকিৎসা খাতও এর বাইরে নয়।" তিনি উল্লেখ করেন, দেশের স্বাস্থ্যসেবায় দায়বদ্ধতার অভাবের কারণে সেবা বিঘ্নিত হয়েছে।
সরদার মো. সাখাওয়াত হোসেন জানান, আগামী ৩ বছরের মধ্যে দেশের সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যা বিশিষ্ট করা হবে। তিনি বলেন, "স্বাস্থ্যখাতকে গতিশীল করতে দেশে নতুন করে ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হচ্ছে।"
হাসপাতাল পরিদর্শনকালে মন্ত্রী বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের সঙ্গেও কথা বলেন।