সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৭২ হাওয়াইয়ের দিকে এগোচ্ছে হারিকেন ‘লালা’, জরুরি অবস্থা ঘোষণা ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৫১, আহত শতাধিক ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে ৫১ জনের মৃত্যু, হাজারো মানুষ বাস্তুচ্যুত ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৭, ১৫০ ভবন ধসে পড়েছে চট্টগ্রামে গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, ফেরদৌস স্টিলের কার্যক্রম স্থগিত ভার্জিনিয়ায় বিশ্ববিদ্যালয়ে গুলিতে পাঁচজন আহত ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৩৮ জন দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় সাতজন নিহত, হামলা বাড়ছে ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা ২০
রাজনীতি

রিজভী: সোশ্যাল মিডিয়ায় টাকা ঢেলে স্বৈরাচার ফিরানো সম্ভব নয়

রিজভী আহমেদ বলেছেন, সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণের চেষ্টা করে স্বৈরাচার ফিরানো সম্ভব নয়।

রিজভী: সোশ্যাল মিডিয়ায় টাকা ঢেলে স্বৈরাচার ফিরানো সম্ভব নয়

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বিপুল টাকা ঢেলে সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণের চেষ্টা করে পতিত স্বৈরাচার ফেরানো সম্ভব নয়।

আজ রোববার সকালে গাজীপুরের জাতীয় বিশ্ববিদ্যালয়ে সিনেট হলে জুলাই গণ-অভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, ‘জনগণের শক্তি সম্পর্কে ফ্যাসিস্টরা ধারণা করতে পারে না, এজন্য তারা বার বার ভুল করে।’

তিনি আরও বলেন, ‘জুলাই হচ্ছে দীর্ঘদিনের সঞ্চিত ক্ষোভের চূড়ান্ত বহিঃপ্রকাশ। জুলাই চেতনাকে হৃদয়ে ধারণ করে আমাদের বহুদলীয় গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করতে হবে, যেন পুনরায় ফ্যাসিবাদের আগমন না ঘটে।’

রিজভী আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বলেন, ‘বিগত ১৭ বছর বিশ্ববিদ্যালয়গুলোতে কথা বলা যেত না, ভিন্ন মতের সুযোগ ছিল না। ভিন্নমতের শিক্ষকেরা নানাভাবে আক্রান্ত হতেন, তাদের চাকরি চলে যেত।’

আলোচনা সভায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহ ও প্রফেসর লুৎফর রহমান। অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন গণমাধ্যমের সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন