বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আজ রাজধানীতে এক সংবাদ সম্মেলনে বলেন, "পতিত ফ্যাসিস্টরা দেশের ভেতর ও বাইরে থেকে অরাজকতা করছে।" তিনি অভিযোগ করেন যে, এই শক্তি গোপন নাশকতা চালাচ্ছে এবং সড়ক, মহাসড়ক ও রেলপথে অশান্তি সৃষ্টি করছে।
রিজভী বলেন, "ফ্যাসিবাদী শক্তি পতনের পরও থেমে নেই। তারা আগুন লাগানো ও বোমাবাজি করছে।" তিনি আরও জানান, আওয়ামী লীগের মালিকানাধীন গার্মেন্টস শিল্পে তাদের কার্যক্রমের মাধ্যমে অরাজকতা সৃষ্টি হচ্ছে, যা দেশের স্বার্থের পরিপন্থী।
তিনি বলেন, "তাদের (আওয়ামী লীগ) স্বার্থ হাসিলের জন্য দেশের স্বার্থ জলাঞ্জলি দিতে চাইছে, কিন্তু এটি সম্ভব হবে না।"
রুহুল কবির রিজভী আরও মন্তব্য করেন, "পতিত হাসিনার দণ্ড হয়েছে এবং সে যদি কোনোভাবে ফিরে আসে, তার দণ্ড কার্যকর হবে।"
এসময় তিনি আশা প্রকাশ করেন যে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ঢাকা উত্তর বিএনপি শক্তিশালী হবে।