সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৭২ হাওয়াইয়ের দিকে এগোচ্ছে হারিকেন ‘লালা’, জরুরি অবস্থা ঘোষণা ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৫১, আহত শতাধিক ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে ৫১ জনের মৃত্যু, হাজারো মানুষ বাস্তুচ্যুত ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৭, ১৫০ ভবন ধসে পড়েছে চট্টগ্রামে গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, ফেরদৌস স্টিলের কার্যক্রম স্থগিত ভার্জিনিয়ায় বিশ্ববিদ্যালয়ে গুলিতে পাঁচজন আহত ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৩৮ জন দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় সাতজন নিহত, হামলা বাড়ছে ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা ২০
রাজনীতি

চলতি বছরে সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল বাস্তবায়ন

চলতি বছরে সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল বাস্তবায়ন হবে, জানালেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব।

চলতি বছরে সরকারি কর্মচারীদের নতুন পে স্কেল বাস্তবায়ন

চলতি বছরের মধ্যে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে স্কেল বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তার। তিনি জানান, নতুন পে স্কেলের যাবতীয় কাঠামো প্রস্তুত রয়েছে এবং সরকার যেকোনো সময় এর আনুষ্ঠানিক ঘোষণা দেবে।

রোববার (১৬ আগস্ট) দুপুরে সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, পে স্কেল ঘোষণার ফলে সরকারের বাজেটের ওপর অর্থনৈতিক চাপ তৈরি হবে। তবে নতুন কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সরকার সেই অর্থনৈতিক চাপ সামাল দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছে।

এবিএম আবদুস সাত্তার আরও বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পে স্কেল দেওয়ার কারণে বাজারে সাময়িক মূল্যস্ফীতি হতে পারে, যা বাস্তবতা হিসেবে মেনে নিতে হবে। সরকার বিভিন্ন বিকল্প নীতি ও উদ্যোগের মাধ্যমে সেই প্রভাব কাটিয়ে ওঠার চেষ্টা করবে।

বর্তমানে বিদ্যুৎ ও জ্বালানি সংকটকে সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে মুখ্য সচিব জানান, এই পরিস্থিতির জন্য বর্তমান সরকার দায়ী নয়; বরং বিগত সরকারের দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও খামখেয়ালির কারণেই এ সংকট তৈরি হয়েছে। তবে সরকারের নেওয়া নানামুখী কার্যকর পদক্ষেপের ফলে দ্রুততম সময়ের মধ্যে দেশের জ্বালানি সমস্যার টেকসই সমাধান হবে বলেও আশ্বাস দেন তিনি।

বিজ্ঞাপন