রবিবার, ৩১ মে, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

ফার্নেস অয়েলের দাম প্রতি লিটারে ১৮ টাকা ৮৫ পয়সা বেড়েছে

ফার্নেস অয়েলের দাম প্রতি লিটারে ১৮ টাকা ৮৫ পয়সা বেড়ে ১১৩ টাকা ৫৪ পয়সা হয়েছে।

ফার্নেস অয়েলের দাম প্রতি লিটারে ১৮ টাকা ৮৫ পয়সা বেড়েছে

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত ফার্নেস অয়েলের দাম প্রতি লিটারে ১৮ টাকা ৮৫ পয়সা বাড়ানোর ঘোষণা দিয়েছে। নতুন দাম ১১৩ টাকা ৫৪ পয়সা নির্ধারণ করা হয়েছে, যা পূর্বে ছিল ৯৪ টাকা ৬৯ পয়সা।

নতুন এই দাম ১৮ মে রাত ১২টা থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে। বিইআরসি এর আগে ১৮ মে একটি বিশেষ সভায় ফার্নেস অয়েলের দাম বাড়ানোর চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে।

ফার্নেস অয়েলের দাম যৌক্তিকভাবে সমন্বয়ের জন্য গত ১৫ মার্চ একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছিল। কমিটির সুপারিশ এবং আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি বিবেচনা করে এই দাম বাড়ানো হয়েছে।

গত ১২ এপ্রিলও প্রতি লিটার ফার্নেস অয়েলের দাম ২৪ টাকা বাড়িয়ে ৯৪ টাকা ৬৯ পয়সা করা হয়েছিল। মাত্র এক মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো এই জ্বালানির দাম বাড়ানো হলো।

বিজ্ঞাপন