সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৭২ হাওয়াইয়ের দিকে এগোচ্ছে হারিকেন ‘লালা’, জরুরি অবস্থা ঘোষণা ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৫১, আহত শতাধিক ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে ৫১ জনের মৃত্যু, হাজারো মানুষ বাস্তুচ্যুত ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৭, ১৫০ ভবন ধসে পড়েছে চট্টগ্রামে গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, ফেরদৌস স্টিলের কার্যক্রম স্থগিত ভার্জিনিয়ায় বিশ্ববিদ্যালয়ে গুলিতে পাঁচজন আহত ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৩৮ জন দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় সাতজন নিহত, হামলা বাড়ছে ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা ২০
রাজনীতি

বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে বলে মন্তব্য করেছেন।

বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে। তিনি রবিবার কিশোরগঞ্জের পুরাতন স্টেডিয়াম মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ ও অনুদান প্রদান অনুষ্ঠানে এ মন্তব্য করেন।

তিনি বলেন, 'বিভ্রান্তকারীদের চোখে চোখে রাখতে হবে এবং তাদের বিষয়ে সতর্ক থাকতে হবে। কেউ বিভ্রান্ত করতে এলে তাদের সমুচিত জবাব দিতে হবে।'

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড বিতরণ করে জানান, 'নারীদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলার ব্যবস্থা করেছে বিএনপি সরকার। শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি গঠনেই এই কার্ড কর্মসূচি।'

শিক্ষার্থীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, 'পড়াশোনার সিলেবাস এমনভাবে করা হবে, যেন একজন শিক্ষার্থী আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারে। দেশের মানুষকে আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে না পারলে দেশকে কখনো আত্মনির্ভরশীল করা সম্ভব হবে না।'

তিনি আরও বলেন, যে রাজনীতি দেশের মানুষের কল্যাণে কাজ করবে, সেটাই বিএনপির রাজনীতি।

বিজ্ঞাপন