সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

কিশোরগঞ্জ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিভিন্ন কর্মসূচি

প্রধানমন্ত্রী তারেক রহমান কিশোরগঞ্জ সফরে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম উদ্বোধন করবেন।

কিশোরগঞ্জ সফরে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিভিন্ন কর্মসূচি

কিশোরগঞ্জে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার সকালে গুলশানের বাসভবন থেকে পাকুন্দিয়ার উদ্দেশে তিনি যাত্রা শুরু করেন। জেলা সদরসহ তিনটি উপজেলায় সফরের পরিকল্পনা রয়েছে তার।

প্রধানমন্ত্রীর সফরসূচিতে ফ্যামিলি কার্ড বিতরণ, বৃক্ষ রোপণ, মাছের পোনা অবমুক্তকরণ এবং মৎস্য পক্ষের উদ্বোধনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে। সফরের বিস্তারিত তথ্য প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়।

সফরের প্রথম কর্মসূচি হিসেবে বেলা সাড়ে ১১টায় পাকুন্দিয়ার মির্জাপুর চেয়ারম্যানবাড়ি ঘাট এলাকায় মাছের পোনা অবমুক্ত করবেন প্রধানমন্ত্রী। এরপর তিনি স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। বেলা আড়াইটায় কিশোরগঞ্জ জেলা সদরে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন।

কটিয়াদী উপজেলায় দুপুর ১টার দিকে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সফরের শেষ পর্যায়ে বিকেল ৪টায় জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণ করবেন।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে কিশোরগঞ্জে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনগুলো প্রধানমন্ত্রীর স্বাগত জানাতে প্রস্তুতি সম্পন্ন করেছে।

কিশোরগঞ্জ-১ ও কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্যরা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফরের মাধ্যমে কিশোরগঞ্জের উন্নয়ন, যোগাযোগব্যবস্থা, কর্মসংস্থান ও শিক্ষা নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে।

দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যা ৬টার দিকে প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশে কিশোরগঞ্জ ত্যাগ করবেন।

বিজ্ঞাপন