সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

কুষ্টিয়ায় এমপি আমির হামজার ওপর হামলা, আহত কয়েকজন

কুষ্টিয়ায় এমপি আমির হামজার ওপর হামলা, আহত হয়েছেন তিনি ও তার সঙ্গীরা।

কুষ্টিয়ায় এমপি আমির হামজার ওপর হামলা, আহত কয়েকজন

কুষ্টিয়ার ছয় রাস্তার মোড় এলাকায় সংসদ সদস্য আমির হামজার গাড়ির ওপর ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় তিনি ও তার সঙ্গীরা আহত হয়েছেন। শনিবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে এই ঘটনা ঘটে।

হামলার সময় এমপি হামজার সাথে থাকা নেতাকর্মীরা অভিযোগ করেন যে, পূর্বপরিকল্পিতভাবে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা সেখানে উপস্থিত ছিলেন। তারা জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হামলার হুমকি দেওয়া হয়েছিল।

এমপি হামজার নেতাকর্মীরা দাবি করেন, ঘটনার সময় পুলিশ উপস্থিত থাকলেও তারা হামলাকারীদের কার্যকলাপ থামাতে সক্ষম হয়নি। হামলার পর এমপি হামজার বাড়ির সামনেও ইটপাটকেল নিক্ষেপ করা হয়।

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল খালেক অভিযোগ করেছেন যে, জামাত-শিবিরের নেতাকর্মীরা তার অফিসেও হামলা চালিয়েছে, যার ফলে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। তিনি জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ হামলার বিষয়ে জানান, সংসদ সদস্যের ওপর হামলার ঘটনায় তদন্ত চলছে এবং সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

বিজ্ঞাপন