দেশে বিদ্যুৎ লোডশেডিংয়ের কারণে দেশবাসীর কাছে দুঃখপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আশা প্রকাশ করেছেন যে, আগামী কয়েকদিনের মধ্যে গ্যাস সংকট কেটে যাবে এবং বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে।
প্রধানমন্ত্রী বলেন, "যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে সমালোচনা করছেন, তাদের বিরুদ্ধে কিছু মন্তব্য করেছেন। তিনি বলেন, 'পেছনে ফ্যানের বাতাস খাচ্ছে, হাতে হারিকেন নিয়ে বসে বলছে— গ্যাস দে, বিদ্যুৎ দে'; এগুলো হঠকারিতা।"
তিনি জানান, সরকার দেশে তৃতীয় এলএনজি টার্মিনাল নির্মাণের চেষ্টা করছে এবং সংকট সমাধানের জন্য চীন ও মালয়েশিয়ার সাথে আলোচনা চলছে।
১৫ আগস্ট, শনিবার, রাজধানীর মহাখালীর টিঅ্যান্ডটি মাঠে প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত দোয়া-মোনাজাত ও অসহায় দরিদ্রদের অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
বিরোধীদলকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী বলেন, "যদি তারা তিন থেকে ছয় মাসের মধ্যে গ্যাস-বিদ্যুতের সমস্যা সমাধান করতে পারে, তবে সরকার তা গ্রহণ করবে।"
তিনি আরও বলেন, "সমালোচনা করা খুবই সহজ কাজ, মুরদ থাকলে কোদাল হাতে মাঠে নামুন, জনগণের জন্য কাজ করুন।"
প্রধানমন্ত্রী আরো উল্লেখ করেন, "বর্তমান সরকারের বয়স মাত্র ৬ মাস। ক্ষমতায় এসে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার।"
আওয়ামী লীগের শাসনামল নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, "ফ্যাসিবাদী সরকার মেগাপ্রকল্পের মাধ্যমে মেগা দুর্নীতি করেছে।"