মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

দেশে লোডশেডিংয়ের নতুন রেকর্ড, ১০ ঘণ্টায় ৩৭৫৭ মেগাওয়াট

দেশে লোডশেডিংয়ের নতুন রেকর্ড, ১০ ঘণ্টায় ৩৭৫৭ মেগাওয়াট বিদ্যুৎ বিচ্ছিন্নতা।

দেশে লোডশেডিংয়ের নতুন রেকর্ড, ১০ ঘণ্টায় ৩৭৫৭ মেগাওয়াট

১০ ঘণ্টার ব্যবধানে দেশে সর্বোচ্চ লোডশেডিংয়ের নতুন রেকর্ড হয়েছে। গতকাল রাত ১টায় সারা দেশে লোডশেডিংয়ের পরিমাণ ছিল ৩ হাজার ৭৫৭ মেগাওয়াট।

এর আগে রোববার বেলা ৩টায় সর্বোচ্চ লোডশেডিং ছিল ৩ হাজার ৬৭১ মেগাওয়াট। সম্প্রতি বিভিন্ন এলাকায় গ্রাহকদের ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎহীন থাকতে হয়েছে, বিশেষ করে গ্রামীণ জনগণের জন্য এটি একটি বড় ভোগান্তি।

২১ জুলাই মহেশখালীতে এক্সিলারেট এনার্জির ভাসমান এলএনজি টার্মিনাল বিকল হওয়ার পর থেকেই লোডশেডিংয়ের ভোগান্তি বৃদ্ধি পেতে থাকে। যদিও সম্প্রতি টার্মিনালটি আংশিকভাবে চালু হয়েছে, তবে গ্যাস সরবরাহ আগের অবস্থায় ফিরতে পারেনি।

জ্বালানি সংকটের কারণে গ্যাসভিত্তিক বিদ্যুৎ উৎপাদন ৫ হাজার মেগাওয়াট থেকে নেমে সাড়ে ৩ হাজারের ঘরে পৌঁছেছে। ভারতের ঝাড়খন্ডের আদানি কেন্দ্র থেকেও বিদ্যুৎ সরবরাহ ৪০০ মেগাওয়াট কমেছে।

ফার্নেসওয়েল নির্ভর কেন্দ্রগুলো থেকেও বিদ্যুতের সরবরাহ কমেছে। পাওয়ারগ্রিডের তথ্যমতে, গতকাল দুপুর ১২টা থেকে বিকেল ৪টা এবং রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ ছিল চাহিদার তুলনায় ৩ হাজার থেকে ৩ হাজার সাড়ে ৭০০ মেগাওয়াট কম।

বিজ্ঞাপন