দেশের বস্ত্র খাতের প্রতিযোগিতা সক্ষমতা, বিনিয়োগ সুরক্ষা ও রপ্তানি প্রবৃদ্ধি বজায় রাখতে নন-বন্ডেড প্রতিষ্ঠানের কাঁচামাল আমদানিতে ন্যূনতম ৩০ শতাংশ মূল্য সংযোজনের শর্ত পুনর্বহালের দাবি জানিয়েছেন খাতসংশ্লিষ্টরা।
সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান বরাবর বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ) সভাপতি কর্তৃক পাঠানো এক চিঠির সূত্রে এই দাবি উঠেছে।
ব্যবসায়ীরা জানান, উচ্চ জ্বালানি ব্যয়, গ্যাস ও বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, আন্তর্জাতিক বাজারে তীব্র প্রতিযোগিতা এবং তারল্য সংকটের কারণে দেশের শিল্পায়ন, বিনিয়োগ সুরক্ষা ও রপ্তানি প্রবৃদ্ধি বজায় রাখতে এই শর্ত বজায় রাখা অত্যন্ত জরুরি।
এছাড়া, একই দাবি জানিয়েছে বিজিএমইএ ও বিকেএমইএসহ অন্যান্য সংশ্লিষ্ট সংগঠনগুলো।