বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

সরকারি বিল-বন্ডে ব্যক্তির বিনিয়োগ ৪৫০ কোটি টাকা কমেছে

সরকারি সিকিউরিটিজে ব্যক্তির বিনিয়োগ ৪৫০ কোটি টাকা কমেছে, তবে অন্যান্য প্রতিষ্ঠানের বিনিয়োগ বেড়েছে।

সরকারি বিল-বন্ডে ব্যক্তির বিনিয়োগ ৪৫০ কোটি টাকা কমেছে

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের শেষে ট্রেজারি বিল ও বন্ডে ব্যক্তিপর্যায়ের বিনিয়োগ ৪৫০ কোটি টাকা কমে ৭ হাজার ৪৬৯ কোটি টাকায় দাঁড়িয়েছে। আগের বছর এটি ছিল ৭ হাজার ৯১৯ কোটি টাকা।

অর্থাৎ, এক বছরে এই খাতে ব্যক্তি শ্রেণির বিনিয়োগ ৪৫০ কোটি টাকা হ্রাস পেয়েছে। গত অর্থবছরে দেশের ট্রেজারি বিল ও বন্ডে ব্যক্তিপর্যায়ের বিনিয়োগ তিন বছরের মধ্যে প্রথমবারের মতো কমেছে।

যদিও ব্যক্তি বিনিয়োগ কমেছে, ব্যাংক, বিমা এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানের অংশগ্রহণ বেড়ে যাওয়ায় সরকারি সিকিউরিটিজে মোট বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে। তবে সুদহার হ্রাসের কারণে ব্যক্তি পর্যায়ে সরকারি সিকিউরিটিজে বিনিয়োগ হ্রাস পেয়েছে।

বিজ্ঞাপন