বৃহস্পতিবার, ০৬ আগস্ট, ২০২৬
ব্রেকিং
মাগুরায় সাকিব আল হাসানের বাড়ির গেটে আগুন ও ককটেল হামলা রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল কিয়েভ, নিহত ১৭ দুবাইয়ে ২০ মিনিটে ৭টি বিস্ফোরণের ঘটনা ইউক্রেনে রুশ হামলায় ১৭ জন নিহত, আহত ৪৫ রাশিয়ার হামলায় ১৭ জন নিহত, ইউক্রেনের ক্ষেপণাস্ত্র প্রতিরোধক অভাব গাজায় ইসরায়েলি হামলার ধ্বংসস্তূপ থেকে ১১২ মরদেহ উদ্ধার, ৪০ শিশু অন্তর্ভুক্ত নেত্রকোণায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ খাগড়াছড়িতে শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে যুবক আটক রাশিয়ার সৈকতে ইউক্রেনের ড্রোন হামলায় নিহত ৭, আহত ৪০ গাজায় ইসরায়েলি হামলায় নিহত শতাধিক, হামাসের সমঝোতা চুক্তি অকার্যকর
অর্থনীতি

বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি নেমেছে সর্বনিম্ন পর্যায়ে

বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি নেমেছে ৪.৪৭ শতাংশে, বিনিয়োগে স্থবিরতা বাড়ছে।

বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি নেমেছে সর্বনিম্ন পর্যায়ে

বাংলাদেশে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি ইতিহাসের সর্বনিম্ন ৪ দশমিক ৪৭ শতাংশে নেমে এসেছে, যা দেশের বিনিয়োগে স্থবিরতার ইঙ্গিত দেয়।

গ্যাস ও বিদ্যুতের অনিশ্চয়তা, উচ্চ সুদহার এবং ব্যবসায়িক আস্থার সংকটের কারণে ঋণ প্রবাহে মন্দা দেখা দিয়েছে। ফলে নতুন কর্মসংস্থান তৈরি ও শিল্প বিনিয়োগ নিয়ে উদ্বেগ বাড়ছে।

রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে ব্যবসায়ীরা চাপের মধ্যে রয়েছেন। বিদ্যুৎ ও গ্যাস সংকটের কারণে অনেক কারখানা উৎপাদন সচল রাখতে হিমশিম খাচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জুন মাসের শেষে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ৪ দশমিক ৪৭ শতাংশে নেমেছে, যা মে মাসে ছিল ৪ দশমিক ৯৮ শতাংশ।

বাংলাদেশ ব্যাংক নীতি সুদহার কমিয়ে এবং ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা দিয়ে বিনিয়োগ ও কর্মসংস্থানে গতি ফেরানোর চেষ্টা করছে। মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, 'বিনিয়োগকারীদের জন্য সুলভ অর্থায়ন নিশ্চিত করা আমাদের কাজ।'

ঢাকা চেম্বারের সভাপতি তাসকীন আহমেদ বলেন, 'স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি দেশের অর্থনীতি ও প্রাইভেট সেক্টরের জন্য অত্যন্ত প্রয়োজন।'

বিশ্লেষকদের মতে, নীতি সুদ কমানোর সিদ্ধান্ত ইতিবাচক হলেও টেকসই বিনিয়োগ পরিবেশ তৈরি না হলে বেসরকারি খাতে গতি ফিরতে সময় লাগবে।

বিজ্ঞাপন