বৃহস্পতিবার, ০৬ আগস্ট, ২০২৬
ব্রেকিং
মাগুরায় সাকিব আল হাসানের বাড়ির গেটে আগুন ও ককটেল হামলা রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল কিয়েভ, নিহত ১৭ দুবাইয়ে ২০ মিনিটে ৭টি বিস্ফোরণের ঘটনা ইউক্রেনে রুশ হামলায় ১৭ জন নিহত, আহত ৪৫ রাশিয়ার হামলায় ১৭ জন নিহত, ইউক্রেনের ক্ষেপণাস্ত্র প্রতিরোধক অভাব গাজায় ইসরায়েলি হামলার ধ্বংসস্তূপ থেকে ১১২ মরদেহ উদ্ধার, ৪০ শিশু অন্তর্ভুক্ত নেত্রকোণায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ খাগড়াছড়িতে শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে যুবক আটক রাশিয়ার সৈকতে ইউক্রেনের ড্রোন হামলায় নিহত ৭, আহত ৪০ গাজায় ইসরায়েলি হামলায় নিহত শতাধিক, হামাসের সমঝোতা চুক্তি অকার্যকর
অর্থনীতি

গ্যাস সংকটে প্যাসিফিক জিন্স গ্রুপের ৯ কারখানায় ছুটি ঘোষণা

গ্যাস সংকটে প্যাসিফিক জিন্স গ্রুপের ৯টি কারখানায় ৫-৭ আগস্ট পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়েছে।

গ্যাস সংকটে প্যাসিফিক জিন্স গ্রুপের ৯ কারখানায় ছুটি ঘোষণা

গ্যাস সংকটের কারণে চট্টগ্রাম ইপিজেটে প্যাসিফিক জিন্স গ্রুপের নয়টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। বুধবার প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, চট্টগ্রাম প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (সিইপিজেড) বিদ্যুৎ ও গ্যাস সংকটের কারণে কারখানার সুইং, ওয়াশিংসহ সকল বিভাগের উৎপাদন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

এ অবস্থায়, কারখানার স্বাভাবিক উৎপাদন কার্যক্রম পরিচালনা করা অসম্ভব হয়ে পড়েছে। তাই আগামী ৫ আগস্ট থেকে ৭ আগস্ট পর্যন্ত কারখানার উৎপাদনসহ অন্যান্য সকল কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংশ্লিষ্ট মানব সম্পদ ও প্রশাসন বিভাগকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন