এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের খাদ্য নিরাপত্তা বর্তমানে গুরুতর সংকটের সম্মুখীন হয়েছে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) প্রকাশিত এক বিশ্লেষণে এই উদ্বেগজনক তথ্য সামনে এসেছে।
বিশ্বের সুপেয় পানির ২৮ শতাংশ এবং কৃষিযোগ্য জমির ৩০ শতাংশ দক্ষিণ এশীয় অঞ্চলের ৪০০ কোটিরও বেশি মানুষের খাদ্যের জোগান দিতে ব্যবহৃত হচ্ছে। এই অঞ্চলের খাদ্য ব্যবস্থা টিকিয়ে রাখার জন্য নদী অববাহিকাভিত্তিক টেকসই পানি ব্যবস্থাপনা গড়ে তোলার তাগিদ দিয়েছে এডিবি।
এডিবি’র প্রতিবেদনে বলা হয়েছে, সরকারগুলোকে নীতিগত সমন্বয় বাড়ানোর পাশাপাশি স্বল্পমেয়াদী প্রকল্পের পরিবর্তে দীর্ঘমেয়াদি প্রকল্প গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।
এছাড়া, শুধুমাত্র ফলন বাড়ানোর লক্ষ্য থেকে সরে এসে সামগ্রিক ব্যবস্থার উন্নয়নের কথাও উল্লেখ করা হয়েছে।