বুধবার, ০৫ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন কাখাবের বেনিদজে

বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন কাখাবের বেনিদজে, ১ মে থেকে কার্যকর।

বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন কাখাবের বেনিদজে

ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) বাংলাদেশ পিএলসির নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন কাখাবের বেনিদজে। তার নিয়োগ ২০২৬ সালের ১ মে থেকে কার্যকর হয়েছে। তিনি মনিশা আব্রাহামের স্থলাভিষিক্ত হয়েছেন।

বিএটি বাংলাদেশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মনিশা আব্রাহামের নেতৃত্বে প্রতিষ্ঠানটি শক্তিশালী ব্যবসায়িক সাফল্য অর্জন করেছে। কাখাবের বেনিদজে ২৫ বছরের বেশি শিল্প অভিজ্ঞতা নিয়ে বিএটি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব গ্রহণ করেছেন।

কাখাবের বেনিদজে ২০০১ সালে বিএটিতে যোগ দেন এবং বিপণন, সরবরাহব্যবস্থা ও সাধারণ ব্যবস্থাপনার বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। তিনি ইউক্রেন, মধ্যপ্রাচ্য, ককেশাস, মলদোভা এবং ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বিভিন্ন বাজারে জেনারেল ম্যানেজার হিসেবে কাজ করেছেন।

বাংলাদেশে যোগ দেওয়ার আগে, তিনি বিএটি সুইজারল্যান্ড এবং বিএটি অস্ট্রিয়া ক্লাস্টারের জেনারেল ম্যানেজার ছিলেন। তার নেতৃত্বের অভিজ্ঞতা ব্যবসায়িক পুনর্গঠন, টেকসই প্রবৃদ্ধি এবং পণ্য পোর্টফোলিও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

২০২৬ সালের ১ মে থেকে তিনি বিএটি বাংলাদেশের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবেও যোগ দেন। তার আন্তর্জাতিক অভিজ্ঞতা ও কৌশলগত দৃষ্টিভঙ্গি বিএটি বাংলাদেশের পরবর্তী প্রবৃদ্ধির ধাপে নেতৃত্ব দিতে সহায়ক হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

কাখাবের বেনিদজে এক্সিকিউটিভ এমবিএ, জুরিসপ্রুডেন্সে স্নাতকোত্তর এবং ল্যান্ডস্কেপ আর্কিটেকচারে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। নতুন দায়িত্ব নিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের অন্যতম সর্বোচ্চ করদাতা এবং ১১৬ বছরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান বিএটি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করতে পেরে আমি সম্মানিত।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কাখাবের বেনিদজের নেতৃত্বের দক্ষতা বিএটি বাংলাদেশের ব্যবসায়িক কার্যসম্পাদন ও দেশের দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির অংশীদার হিসেবে প্রতিষ্ঠানটির ভূমিকা শক্তিশালী করতে সহায়ক হবে।

বিজ্ঞাপন