বুধবার, ০৫ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৪৬৭ টন কাঁচামরিচ আমদানি

ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৪৬৭ টন কাঁচামরিচ আমদানি হয়েছে।

ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৪৬৭ টন কাঁচামরিচ আমদানি

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে মঙ্গলবার (৪ আগস্ট) ভারত থেকে ৪৬৭ মেট্রিক টন কাঁচামরিচ আমদানি হয়েছে। বেলা ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত ৩৯টি ট্রাকে এসব মরিচ দেশে প্রবেশ করে।

ভোমরা কাস্টমস স্টেশনের রাজস্ব কর্মকর্তা মিজানুর রহমান জানান, ভারত থেকে ৩৯ ট্রাকে ৪৬৭ মেট্রিক টন কাঁচামরিচ আমদানি করা হয়েছে। কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা শেষে এসব মরিচ দেশের বিভিন্ন বাজারে সরবরাহ করা হবে।

এর আগে, সোমবার ভোমরা বন্দর দিয়ে ৯১ মেট্রিক টন কাঁচামরিচ আমদানি হয়েছিল। ফলে দুই দিনে এ বন্দর দিয়ে মোট ৫৫৮ মেট্রিক টন ভারতীয় কাঁচামরিচ এসেছে।

এদিকে, আমদানি শুরুর পর দেশের বাজারে কাঁচামরিচের দাম কমতে শুরু করেছে। দেশি মরিচের দাম ৩০০-৩৫০ টাকা থেকে কমে এখন ২০০-২২০ টাকা কেজি হয়েছে। ভারতীয় কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১৫০-১৬০ টাকা কেজি দরে।

বিজ্ঞাপন