ভারতীয় ব্যবসায়ীদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটের কারণে হিলি স্থলবন্দরে পণ্য আমদানি ও রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে।
এছাড়া, ট্রাকে পণ্য ওঠানামা ও খালাসের কাজ স্বাভাবিক থাকলেও আমদানি-রফতানি কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। ব্যবসায়ীরা জানান, ভারতের পশ্চিমবঙ্গ সরকার ট্রাক প্রতি মালামাল পরিবহনের ওজন নির্ধারণ করে দেওয়ায় এই জটিলতার সৃষ্টি হয়েছে।
ভারতীয় ব্যবসায়ীদের দাবি, পশ্চিমবঙ্গের সকল স্থলবন্দরে যে নিয়মে পণ্য পরিবহন হচ্ছে, হিলি বন্দরে সেটি কার্যকর করতে হবে। তাদের এই দাবি না মানা পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে।
এদিকে, আমদানি-রফতানি বন্ধ থাকায় স্থানীয় ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন। সীমান্তের ওপারে আটকা পড়েছে আমদানিকৃত পণ্য বোঝাই ট্রাক, ফলে মালামাল নষ্ট হয়ে ক্ষতির আশঙ্কা করছেন তারা।