শুক্রবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

কলকাতায় চিকিৎসা নিতে গিয়ে বাংলাদেশিদের হোটেল সংকট

কলকাতায় চিকিৎসার জন্য আসা বাংলাদেশি রোগীরা হোটেল সংকটে পড়েছেন।

কলকাতায় চিকিৎসা নিতে গিয়ে বাংলাদেশিদের হোটেল সংকট

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার ঠাকুরপুকুর ক্যানসার হাসপাতালে চিকিৎসা নিতে এসে বিপাকে পড়েছেন বাংলাদেশি রোগী ও তাদের স্বজনরা। নিউমার্কেটের একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের পর রাজ্য সরকার আবাসিক হোটেল ও গেস্ট হাউস বন্ধের নির্দেশ দিয়েছে। এর ফলে কম খরচে থাকার ব্যবস্থা না পেয়ে অনেক রোগী ও স্বজনকে লাগেজ নিয়ে রাস্তায় রাত কাটাতে হচ্ছে।

দূরদূরান্ত থেকে চিকিৎসার জন্য কলকাতায় আসা ক্যান্সার রোগী ও তাদের পরিবারের সদস্যদের জন্য হোটেল সংকট তৈরি হয়েছে। দক্ষিণ কলকাতার ঠাকুরপুকুরের ড. সরোজ গুপ্ত ক্যানসার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের আশপাশে বাংলাদেশি ও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আসা রোগী ও স্বজনদের ভিড় দেখা যাচ্ছে।

নিউমার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডের পর নিরাপত্তা ব্যবস্থা কড়াকড়ি করা হয়েছে। প্রশাসনের নির্দেশে কলকাতার বিভিন্ন হোটেল ও গেস্ট হাউস বন্ধ হয়ে যাওয়ার ফলে হাসপাতাল সংলগ্ন এলাকায় অবস্থানরত রোগী ও তাদের স্বজনদের ভোগান্তি বেড়ে গেছে।

বাংলাদেশি ছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন দূরবর্তী জেলা থেকে আসা দরিদ্র রোগীদেরও বিনা নোটিশে হোটেল ছাড়তে বাধ্য করা হচ্ছে। এই পরিস্থিতিতে রোগীদের চিকিৎসা চালিয়ে যাওয়া এবং থাকার জায়গা খোঁজার মধ্যে ভারসাম্য রাখতে হিমশিম খাচ্ছেন তারা।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তারা রোগী ও স্বজনদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে এবং বিষয়টি বাংলাদেশ মিশনকেও জানানো হয়েছে। তবে প্রশাসনিক সিদ্ধান্ত কার্যকরের পর বিকল্প আবাসনের ব্যবস্থা না রাখায় রোগীরা ক্ষোভ প্রকাশ করছেন।

বিজ্ঞাপন