শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ বন্ধের নির্দেশ হাইকোর্টের

হাইকোর্ট কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ বন্ধের নির্দেশ দিয়েছে।

কক্সবাজার সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ বন্ধের নির্দেশ হাইকোর্টের

কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে সড়ক নির্মাণ কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বুধবার বিচারপতি জেবিএম হাসান এবং বিচারপতি আজিজ আহমেদ ভুঁইয়ার দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের করা আদালত অবমাননার আবেদন এবং বেলার পক্ষ থেকে কার্যক্রম বন্ধ করার নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি শেষে আদালত এই নির্দেশনা প্রদান করে। আদালত একইসঙ্গে ওই এলাকায় নির্মাণ কাজ পরিচালনা কেন অবৈধ ঘোষণা করা হবে না, জানতে চেয়ে রুল জারি করেছে।

শুনানিতে বেলার আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, কক্সবাজার সমুদ্র সৈকত এলাকা ইকোলজিক্যাল ক্রিটিকাল এরিয়া হিসেবে চিহ্নিত। এখানে নির্মাণ কাজের জন্য পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র প্রয়োজন। কিন্তু নির্মাণকর্মীরা শুধুমাত্র ভূমি ব্যবহারের অনুমতি নিয়ে কাজ শুরু করেছেন, যা সম্পূর্ণ অবৈধ।

তিনি আরও বলেন, সমুদ্র সৈকতের ৩০০ মিটার পর্যন্ত কোন ধরনের নির্মাণ কাজ নিষিদ্ধ। তবুও পৌরসভা সড়ক নির্মাণ কাজ অব্যাহত রেখেছে। আদালত এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে।

বিজ্ঞাপন