ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মীর সরফত আলী সপু ও সদস্য কামরুজ্জামান রতন এমপি’র নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানায়। এ সময় রাষ্ট্রপতি ঢাকা কলেজের প্রাক্তন ছাত্র ও শিক্ষক হিসেবে কলেজের ইতিহাস স্মরণ করেন। তিনি বলেন, "এক সময় ঢাকা কলেজ দেশের সর্বোৎকৃষ্ট বিদ্যাপীঠ ছিল।"
রাষ্ট্রপতি আরও জানান, "ঢাকা কলেজ দেশের রাজনীতি, নেতৃত্ব, লেখক, বুদ্ধিজীবী, সাংবাদিক, প্রশাসক ও আলোকিত মানুষ তৈরিতে বিশাল অবদান রেখেছে।" ঢাকা কলেজের প্রাক্তন শিক্ষার্থী হিসেবে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ আনন্দ ও গর্ব প্রকাশ করেন।