বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

হাইকোর্টের নির্দেশে কক্সবাজারে নির্মাণ কাজ ৮ সপ্তাহ বন্ধ

হাইকোর্ট কক্সবাজার সমুদ্র সৈকতের নির্মাণ কাজ ৮ সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।

হাইকোর্টের নির্দেশে কক্সবাজারে নির্মাণ কাজ ৮ সপ্তাহ বন্ধ

কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত নির্মাণ কাজ ৮ সপ্তাহ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বুধবার (২ সেপ্টেম্বর) বিচারপতি জে বি এম হাসানের নেতৃত্বাধীন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এই আদেশ প্রদান করে।

আইনজীবীরা জানিয়েছেন, আদালতের রায় অমান্য করে বালিয়াড়িতে নির্মাণ কাজ চলমান থাকায় কক্সবাজার সমুদ্র সৈকতের প্রাকৃতিক সম্পদ ও পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ছাড়া এই নির্মাণ কাজ আইন অনুযায়ী অবৈধ।

কক্সবাজার সমুদ্র সৈকত এলাকায় পরিবেশ অধিদফতরের অনুমতি প্রয়োজন এবং চলমান কাজে অনুমতি না থাকায় সমুদ্র সৈকতের ৩০০ মিটার পর্যন্ত কোনো ধরনের নির্মাণ কাজ নিষিদ্ধ।

আইনজীবীরা আরও জানান, ফোর লেন সড়কের কারণে সমুদ্র সৈকতের সৌন্দর্যও হুমকির মুখে পড়েছে। এই কারণে হাইকোর্ট আট সপ্তাহ নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়ে রুল জারি করেছে।

বিজ্ঞাপন