বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

রংপুরে আলু চাষিদের প্রতিবাদ: হিমাগার ঘেরাও

রংপুরের আলু চাষীরা হিমাগার মালিকের বিরুদ্ধে প্রতিবাদে নেমেছেন।

রংপুরে আলু চাষিদের প্রতিবাদ: হিমাগার ঘেরাও

সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি আদায়ের অভিযোগে রংপুরের কাউনিয়ার মহুবার রহমান হিমাগার ঘেরাও করে বিক্ষোভ করেছেন আলু চাষী ও ব্যবসায়ীরা।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত তারা হিমাগারটি ঘেরাও করে রাখেন। চাষীদের অভিযোগ, প্রতিকেজি আলু হিমাগারে রাখতে ৬ টাকা নির্ধারিত থাকলেও মহুবার রহমান কোল্ড স্টোরেজে ৬ টাকা ৭৫ পয়সা করে নিচ্ছে।

এ নিয়ে হিমাগার মালিকপক্ষের সঙ্গে বাকবিতণ্ডার এক পর্যায়ে আলু চাষী ও ব্যবসায়ীরা হিমাগারটি ঘেরাও করেন।

অভিযোগের পরিপ্রেক্ষিতে খবর পেয়ে রাত ১০টার দিকে সেখানে পুলিশ ও কাউনিয়া উপজেলা সহকারী কমিশনার অংকন পাল উপস্থিত হন।

পরে হিমাগার কর্তৃপক্ষ সরকার নির্ধারিত ৬ টাকা ভাড়ায় আলু সংরক্ষণের অঙ্গীকার করলে চাষীরা সরে যান।

বিজ্ঞাপন