শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, নিরাপত্তার দাবিতে কর্মবিরতি

জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, নিরাপত্তার দাবিতে শ্রমিকদের কর্মবিরতি।

জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, নিরাপত্তার দাবিতে কর্মবিরতি

জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ করে কর্মবিরতি ঘোষণা করেছে জামালপুর বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন। এই সিদ্ধান্তটি গতকাল বুধবার রাতে জামালপুর আন্তঃজেলা বাস টার্মিনালে এক সংবাদ সম্মেলনে জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বুধবার সকালে নান্দিনা বাজার এলাকায় রাজীব পরিবহনের দুটি বাসে হামলা ও ভাঙচুর চালায় একদল লোক। হামলার সময় বাসের চালক ও সহযোগীদের মারধর করা হয় এবং নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। এই ঘটনার পর শ্রমিকদের মধ্যে তীব্র নিরাপত্তাহীনতা ও ক্ষোভ তৈরি হয়।

রাজীব পরিবহনের চালক মিলন আহমেদ জানান, নান্দিনা বাজারে তাদের ওপর অন্যায়ভাবে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। তিনি বলেন, “জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত আমরা গাড়ি চালাবো না।”

জামালপুর বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ জানান, হামলার পর পরিবহন শ্রমিকদের মধ্যে চরম উদ্বেগ ছড়িয়ে পড়ে। তিনি বলেন, “শ্রমিকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ থাকবে।”

তিনি আরও দাবি জানান, বাসে হামলা, ভাঙচুর ও শ্রমিকদের ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।

বিজ্ঞাপন