বুধবার, ০২ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

হিলিতে ভারতীয় ব্যবসায়ীদের ধর্মঘট, বন্ধ আমদানি-রপ্তানি

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ, ধর্মঘট চলছে ভারতীয় ব্যবসায়ীদের।

হিলিতে ভারতীয় ব্যবসায়ীদের ধর্মঘট, বন্ধ আমদানি-রপ্তানি

ভারতীয় ব্যবসায়ীদের ধর্মঘটের কারণে হিলি স্থলবন্দর দিয়ে আজ সোমবার ২য় দিনের মতো বন্ধ রয়েছে আমদানি-রপ্তানি। তবে দুই দেশের যাত্রীদের পারাপার স্বাভাবিক রয়েছে।

বন্দরের ব্যবসায়ীরা জানান, সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার মালামাল পরিবহনের ক্ষেত্রে ট্রাক প্রতি ১০ থেকে ১৫ মেট্রিক টন ওজন কমিয়ে দিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৬ চাকার ট্রাকে ২০ টন এবং ১০ চাকার ট্রাকে ৩০ মেট্রিক টন পণ্য পরিবহনের সীমা নির্ধারণ করা হয়েছে।

এ সিদ্ধান্তের প্রতিবাদে ভারতের ব্যবসায়ীদের সঙ্গে একাত্মতা জানিয়ে হিলি বন্দরের ব্যবসায়ীদের সংগঠন ধর্মঘট পালন করছেন। ব্যবসায়ীদের অভিযোগ, এতে আমদানি-রপ্তানি বাণিজ্যে অতিরিক্ত খরচের বোঝা তৈরি হচ্ছে।

বাণিজ্য কমে আসার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন তারা। সিদ্ধান্ত প্রত্যাহার না হওয়া পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীরা।

বিজ্ঞাপন