যুক্তরাষ্ট্র থেকে বোয়িং এবং ইউরোপ থেকে এয়ারবাস উড়োজাহাজ কেনা ও লিজ নেওয়ার বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
আজ সোমবার সকালে ময়মনসিংহ জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এক সভায় তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, এরই মধ্যে ১৪টি বোয়িং কেনা হয়েছে এবং আরও লিজ নেওয়ার প্রক্রিয়া চলছে।
মন্ত্রী আরও জানান, বাংলাদেশ যাতে মার্কিন বোয়িং ব্যবহার করে সে বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্র ছাড়াও ভারত এবং ইউরোপের অন্যান্য দেশের সাথে বাণিজ্য সম্প্রসারণের কাজ করছে ঢাকা। দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন বিশেষ দূত সার্জিও গোরের দাবির পর বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আরও অতিরিক্ত বোয়িং কিনতে রাজি হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেয়নি পররাষ্ট্র মন্ত্রণালয়। অনুষ্ঠানে ম রশিদুজ্জামান মিল্লাত আরও জানান, গ্যাস, বিদ্যুৎ, আইনশৃঙ্খলা ও মাদকের সংকট থেকে পরিত্রাণ পেতে এবং সুশাসন নিশ্চিত করতে সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে।