সরকারি চাকরিজীবীদের জন্য নতুন ৯ম পে-স্কেল অনুমোদন করেছে সরকার। সোমবার (৩১ আগস্ট) বিকেল ৫টায় সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন পে-স্কেল কাঠামো আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে। এতে গ্রেড-১ এর জন্য সর্বোচ্চ মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা, এবং ২০তম গ্রেডের জন্য সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা যায়, নতুন পে-স্কেলের মূল বেতনের ৩০ শতাংশ ১ জুলাই থেকে কার্যকর হতে পারে। পরবর্তী বছরের শুরুতে আরও ৩৫ শতাংশ এবং পরবর্তী অর্থবছরের জুলাইয়ে অবশিষ্ট অংশ কার্যকর করার প্রস্তাব রয়েছে।
এছাড়া, ওই অর্থবছরের জানুয়ারি থেকে বিভিন্ন ভাতা কার্যকরের সুপারিশ করা হতে পারে।