মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

১ সেপ্টেম্বর খুলছে সুন্দরবন, প্রস্তুত বনজীবীরা

১ সেপ্টেম্বর খুলছে সুন্দরবন, প্রস্তুত বনজীবীরা। পর্যটক ও জেলেরা প্রবেশ করতে পারবেন।

১ সেপ্টেম্বর খুলছে সুন্দরবন, প্রস্তুত বনজীবীরা

দীর্ঘ তিন মাসের নিষেধাজ্ঞা শেষে ১ সেপ্টেম্বর খুলছে সুন্দরবন। প্রজনন মৌসুমে মাছ ও জীববৈচিত্র্য রক্ষায় ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত নিষেধাজ্ঞা কার্যকর ছিল।

এখন থেকে পর্যটক ও জেলেরা সুন্দরবনে প্রবেশের অনুমতি পাবেন। উপকূলীয় জনপদগুলোতে বইছে ব্যস্ততার হাওয়া। বনজীবীরা ছিঁড়ে যাওয়া জাল সেলাই, নৌকায় আলকাতরা লাগানো এবং পাস সংগ্রহের কাজে দিনরাত ব্যস্ত রয়েছেন।

সুন্দরবনে সম্পদ আহরণের জন্য ১২ হাজার নৌকা ও ট্রলারকে ‘বোর্ড লাইসেন্স সার্টিফিকেট’ নিতে হয়। আনুমানিক দেড় লাখ জেলে, বাওয়ালি ও মৌয়াল এই বন থেকে জীবিকা নির্বাহ করেন।

প্রতি বছর সুন্দরবন ভ্রমণ করেন আড়াই লাখের বেশি পর্যটক। বন কর্মকর্তারা জানান, তিন মাসের নিষেধাজ্ঞায় জলজ ও বন্যপ্রাণীর বিচরণ বেড়েছে। বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী বলেন, ‘সুন্দরবন শুধু জীববৈচিত্র্য নয়, মৎস্য সম্পদেরও আধার।’

পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম জানান, সুন্দরবনের প্রাণ-প্রকৃতির সমৃদ্ধির পাশাপাশি বনজীবীদের জীবিকা ও খাদ্য নিরাপত্তার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি বলেন, ‘সুন্দরবনের প্রাণ প্রকৃতি সমৃদ্ধ হয়েছে। এবারই প্রথম বনজীবীদের খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।’

১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনে প্রবেশ করতে পারবেন জেলে ও পর্যটকরা। এই বনকে ঘিরে জীবিকা চলে উপকূলীয় অঞ্চলের প্রায় ৩৫ থেকে ৫০ লাখ মানুষের।

বিজ্ঞাপন