মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ভূমি অফিস পরিদর্শনে প্রতিমন্ত্রীর ক্ষোভ, অনুপস্থিত কর্মকর্তাদের স্বাক্ষর নিয়ে প্রশ্ন

ভূমি অফিসে প্রতিমন্ত্রীর পরিদর্শনে কর্মকর্তাদের অনুপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ।

ভূমি অফিস পরিদর্শনে প্রতিমন্ত্রীর ক্ষোভ, অনুপস্থিত কর্মকর্তাদের স্বাক্ষর নিয়ে প্রশ্ন

নারায়ণগঞ্জের ভূমি অফিসে আকস্মিক পরিদর্শন করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মো. হেলাল উদ্দীন। সোমবার (৩১ আগস্ট) সকাল ৯টার দিকে নগরীর খানপুর এলাকায় তিনটি সার্কেলের ভূমি কমিশনারের কার্যালয় পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনের সময় বেশিরভাগ কর্মকর্তাকে অনুপস্থিত দেখতে পেয়ে অসন্তোষ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। তিনি জানান, হাজিরা খাতায় অনুপস্থিত থাকা সত্ত্বেও বেশ কয়েকজন কর্মকর্তার স্বাক্ষর আগে থেকেই দেওয়া ছিল।

হাজিরা খাতা চেক করার পর প্রতিমন্ত্রী নির্দেশ দেন গত এক সপ্তাহের সিসিটিভি ফুটেজ মন্ত্রণালয়ে পাঠাতে। তিনি বলেন, "এই বিষয়ে ব্যবস্থা নেয়া হবে।"

এছাড়া, ভূমি অফিসে লোকবল সংকটসহ অন্যান্য অভিযোগও প্রতিমন্ত্রীর কাছে তুলে ধরা হয়। এসব সমস্যার সমাধানে আশ্বাস দেন তিনি।

বিজ্ঞাপন