মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন ৯ম বেতন কাঠামো অনুমোদন

সরকারি চাকরিজীবীদের জন্য ৯ম বেতন কাঠামো অনুমোদন, সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা।

সরকারি চাকরিজীবীদের জন্য নতুন ৯ম বেতন কাঠামো অনুমোদন

সরকারি চাকরিজীবীদের জন্য ৯ম বেতন কাঠামোর অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। নতুন জাতীয় বেতনস্কেল ২০২৬ অনুযায়ী, সরকারি কর্মচারীদের বিদ্যমান ২০টি বেতন গ্রেড বহাল রেখে মূল বেতন পুনর্নির্ধারণ করা হয়েছে।

এই কাঠামোর অধীনে গ্রেড-১ এ সর্বোচ্চ মূল বেতন নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা। অপরদিকে, ২০তম গ্রেডে সর্বনিম্ন মূল বেতন ২০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

নতুন কাঠামোর ফলে সর্বনিম্ন ও সর্বোচ্চ গ্রেডের বেতনের অনুপাত ১:১.৯৪৫ থেকে কমিয়ে ১:১.৭৮ করা হয়েছে। এর ফলে সর্বনিম্ন গ্রেডের মূল বেতন ১৪২ শতাংশ বৃদ্ধি পাবে এবং সর্বোচ্চ গ্রেডের নির্ধারিত বেতন ১০০ শতাংশ বৃদ্ধি পাবে।

নতুন এই পে-স্কেল কাঠামো চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর হবে। বেতন বাস্তবায়ন তিনটি ধাপে ২০২৭ সালের পহেলা জুলাইয়ের মধ্যে সম্পন্ন হবে এবং ভাতাসমূহ ২০২৮ সালের পহেলা জানুয়ারি থেকে কার্যকর হবে।

বিজ্ঞাপন