বুধবার, ০২ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

জাহাজভাঙা শিল্পে সহায়তার আশ্বাস দিলেন বাণিজ্যমন্ত্রী

জাহাজভাঙা শিল্পে আন্তর্জাতিক মানদণ্ড ও পরিবেশের বিষয় মাথায় রেখে সহায়তার আশ্বাস দিলেন বাণিজ্যমন্ত্রী।

জাহাজভাঙা শিল্পে সহায়তার আশ্বাস দিলেন বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের জাহাজভাঙা শিল্প বর্তমানে বিশ্বের শীর্ষস্থানে রয়েছে। এ খাতকে বৈশ্বিক মানদণ্ড ও পরিবেশের দিক থেকে পরিচালনা করার পরিকল্পনা জানিয়েছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সোমবার (৩১ আগস্ট) অনুষ্ঠিত একটি কর্মশালায় তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, দেশে বর্তমানে ৩১টি সবুজ জাহাজভাঙা ইয়ার্ড কার্যক্রম পরিচালনা করছে এবং ৬-৭টি নতুন লাইসেন্সের জন্য অপেক্ষা করছে। সরকারের লক্ষ্য এই সংখ্যাকে ১০০-এ নিয়ে যাওয়া।

তিনি আরও বলেন, "জাহাজভাঙা শিল্প শুধুমাত্র কর্মসংস্থান ও ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ নয়, বরং এটি স্টিল শিল্পের জন্য কাঁচামালের একটি বড় উৎস। তবে জাহাজ ভাঙার প্রক্রিয়ায় পরিবেশের জন্য ক্ষতিকর পদার্থ বের হয়। এ কারণে, সরকার আন্তর্জাতিক মানদণ্ড ও পরিবেশের বিষয়গুলো মাথায় রেখে কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিচ্ছে।"

মন্ত্রী জানান, চট্টগ্রামে প্রায় দেড় হাজার কোটি টাকায় ট্রিটমেন্ট, স্টোরেজ অ্যান্ড ডিসপোজাল ফ্যাসিলিটি গড়ে তোলা হলে, শুধুমাত্র জাহাজভাঙা নয়, অন্যান্য কারখানার বর্জ্যও সংগ্রহ ও পরিশোধন করা সম্ভব হবে।

এছাড়া, গ্রিন সার্টিফাইড কারখানা গড়ে তুলতে প্রয়োজনীয় অর্থায়ন ও কারিগরি সহায়তার কথাও উল্লেখ করেন তিনি।

বিজ্ঞাপন