প্রধানমন্ত্রী তারেক রহমান যথাসময়ে ভারত সফরে যাবেন বলে আশা প্রকাশ করেছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে পরিবেশ মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সাথে বৈঠক শেষে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
ভারতীয় হাইকমিশনার বলেন, অর্থনীতি এবং বাণিজ্যিক ইস্যু ছাড়াও ভারত-বাংলাদেশের মধ্যে পরিবেশ বিষয়ক অনেক ইস্যু রয়েছে, যেকারণে একসাথে কাজ করবে দুই দেশ। তিনি উল্লেখ করেন, ভারত চায় দুই দেশের জনগণের সাথে জনগণের সম্পর্ক উন্নত হোক।
এছাড়া, পরিবেশ সুরক্ষায় দুদেশ একসাথে কাজ করবে বলেও জানান তিনি। বৈঠকের বিষয়ে পরিবেশ মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু জানান, ভারতের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক জোরালো হচ্ছে। প্রতিবেশী দেশ হিসেবে ভারতের সাথে রাজনীতি এবং বাণিজ্যিক সম্পর্ক নিয়ে আলোচনা চলতেই থাকবে।